বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জেএসসিতে ৮৭.৫৮ এবং জেডিসিতে ৮৯.৭৭ শতাংশ পাসের হার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্টঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেডিসির পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।