টানা ৯৪ বছর ধরে অবিরত কোরআন তেলাওয়াত চলছে যে মসজিদে
ডেস্ক রিপোর্টঃ
টানা ৯৪ বছর ধরে অবিরত কোরআন তেলাওয়াত চলছে ৭০০ বছরের পুরনো টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব শাহী মসজিদে। ব্যাপারটি বিস্ময়কর হলেও এমনই কার্যক্রম চলছে সেখানে। ১৯২৯ সাল থেকে শুরু হওয়া কোরআন তেলাওয়াত নিয়মতান্ত্রিকভাবে চলছে ২৪ ঘণ্টাই। এক মিনিটের জন্যও বন্ধ হয়নি তেলাওয়াত। মুক্তিযুদ্ধকালে চলছে এ কার্যক্রম। কর্তৃপক্ষের নিযুক্ত পাঁচজন কোরআনে হাফেজ মসজিদ কম্পাউন্ডের একটি কক্ষে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করে থাকেন।
জানা গেছে, সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই ১৬ শতাব্দীতে ঐতিহ্যবাহী এককক্ষ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। জনশ্রুতি রয়েছে, সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এ অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এ মসজিদটি নির্মাণ করেন।
নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১১৭ বছর আগে এ মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। তিনি বাংলাভাষার প্রথম প্রস্তাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।
সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৭২ মিটার (৪৫ ফুট)। প্রস্থ ছিল ৪ দশমিক ৫৭ মিটার (১৫ ফুট)। পরবর্তীতে মসজিদটি বর্গাকৃতির ও তিন গম্বুজ বিশিষ্ট মোগল স্থাপত্যের বৈসাদৃশ্যপূর্ণ করা হয়েছে। মোগল স্থাপত্য-রীতিতে তৈরি এই মসজিদের মোজাইকগুলো এবং মেঝের মার্বেল পাথরগুলো নিপুণভাবে কারুকার্যমণ্ডিত। সংস্কারের কারণে প্রাচীনত্ব কিছুটা বিলীন হলেও মসজিদের সৌন্দর্য-শোভা অনেক বেড়েছে। মসজিদের ভেতরে ঢোকার জন্য পূর্ব দিকের বহু খাঁজে চিত্রিত তিনটি প্রবেশপথ, উত্তর ও দক্ষিণে আরও একটি করে সর্বমোট পাঁচটি প্র