,

তিতাস উপজেলার কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার তিতাস উপজেলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) ভোরে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার  জানান, কেন্দ্র দখলের অভিযোগে দাসকান্দি, ভিটিকান্দি, বন্দেরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।