,

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী যুবলীগ নেতা রবিউল গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদার হত্যা মামলার প্রধান আসামী রবিউল হাসানকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রবিউল হাসান পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনয়নের সৈয়দখারকান্দি প্রধান বাড়ী গ্রামের নবী হোসেনের ছেলে।