দাউদকান্দিতে জামায়াত প্রার্থীর গণমিছিল
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি -মেঘনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এর দাড়িপাল্লার প্রতীকের পক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেল তিনটায় দাউদকান্দি বিশ্বরোড মডেল মসজিদ প্রাঙ্গন থেকে গণ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক হয়ে শহীদ রিফাত পার্কে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ১১দল মনোনীত প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল বলেন, দাউদকান্দির মানুষ চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে উন্মোখ হয়ে আছে। ইতিমধ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে মানুষ দলে দলে সমর্থন জানাচ্ছেন। যা দেখে অন্য একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা বিভিন্নভাবে আমাদের লোকদের হুমকি ধামকি দিচ্ছে। দাঁড়িপাল্লার গণজোয়ার ঠেকাতে তারা ২৪এর খুনিদের দলে ভিরাচ্ছে। তারা ভোটের মাঠে দেউলিয়া হয়ে কেন্দ্র দখলের জন্য নানামুখী ষড়যন্ত্র করছে।
মনিরুজ্জামান বাহলুল কেন্দ্র দখলে ষড়যন্ত্রকারীদের সাবধান করে বলেন, আমাদের জন্ম হয়েছে ত্যাগের মাধ্যমে, আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, ফাঁসির মঞ্চ জয় করতে শিখেছি, আগামী ১২ তারিখ এদেশের তরুণ সমাজ, আমাদের নেতাকর্মী রক্ত দিবে জীবন দিবে তবুও কোন হায়েনার হাতে ভোট কেন্দ্র দখল লুটপাট হতে দিবে না।
গণমিছিলে যোগ দিতে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা বাস, মিনিট্রাক ও মাইক্রোবাসে দাউদকান্দি মডেল মসজিদের সামনে জড়ো হতে দেখা গেছে।










