,

দাউদকান্দিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 8, 2017
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি ঃ

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্রীরায়েচর গ্রামের জাহাঙ্গীর আলমের দুই কণ্যা শিশু আরিফা (৬) এবং আঞ্জেলা (৪) ।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে জাহাঙ্গীর আলমের দুই কণ্যা শিশু আরিফা ও আঞ্জেলা বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে কোন এক সময়ে পাশের পুকুরে পড়ে ডুবে মারা যায়। বিকেলে পুকুরের পানিতে ভাঁসমান অবস্থায় শিশু দুটির লাশ পাওয়া পায়। পরে তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। এদিকে এক সাথে দুটি শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পিতা জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।