সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে যুবককে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামে এক যুবককে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে একটি কালো হাইস মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়।

সাইফুল ইসলাম পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিক মিয়ার ছেলে। শুক্রবার দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তার বড় ভাই জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম জানান, আমার ভাই পরিবহন ব্যবসা করে। বৃহস্পতিবার পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পর থেকে তার সন্ধান মিলছে না। ডিবি পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ কার্যালয়ে খোঁজ করেও কোন সন্ধান পাইনি।