দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, শক্ত অবস্থানে আ.লীগ
স্টাফ রিপোর্টারঃ
এক সময় নানা কারণে আলোচিত সমালোচিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজনীতি। বিএনপির প্রভাবশালী নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর এলাকা একসময় বিএনপির শক্ত ঘাঁটি বলা হলেও দীর্ঘদিন ধরে এ উপজেলায় বিএনপির রাজনীতির প্রদীপ প্রায় নিবু-নিবু।
মাঠে তেমন দেখা মেলেনি নেতাকর্মীদের। মামলা-হামলার ভয়ে কোনোভাবে টিকে থাকার রাজনীতিতে নিজেদের মানিয়ে নিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা।
অপরদিকে গত একযুগে এ উপজেলায় নিজেদের শক্ত অবস্থান বানাতে সক্ষম হয়েছে বলে মনে করেছে আওয়ামী লীগ। মাঠের নেতাকর্মীরা বলছেন দলীয় শৃঙ্খলা এবং শক্ত সাংগঠনিক ভিত্তি বানাতে দারুণ সফলতা দেখিয়েছে টানা তিনবারের এমপি সুবিদ আলী ভূইয়ার নেতৃত্ব দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ। আওয়ামী লীগের দাবি, দাউদকান্দি উপজেলায় এখন তাদের নিরুঙ্কুশ জন সমর্থন তৈরি হয়েছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এক সময়ের শক্ত এই ঘাঁটিতে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। কিন্তু বিপরীত মেরুতে শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কোনোভাবেই তাদের সূদৃঢ় অবস্থান থেকে সরে দাঁড়াতে চাইছেন না তারা। বিএনপি কর্মসূচি দিলেই আওয়ামী লীগ থেকেও আসছে পাল্টা কর্মসূচি। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার(২৯ আগষ্ট) বিএনপি দাউদকান্দিতে বিক্ষোভ সমাবেশ ডাকেন। এ সমাবেশকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলী