,

দাউদকান্দি পৌর আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2019
news-image

 

জাকির হোসেন হাজারী:

একাত্তরের রণাঙ্গনের সৈনিক দাউদকান্দি পৌর আওয়ামীগ সভাপতি মুক্তিযোদ্ধা ও সাবেক প্যানেল মেয়র আহম্মদ উল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর দাউদকান্দি কেন্দ্রীয় ঈঁদগা মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে ঈদঁগা পাশে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত থেকে মুক্তিযোদ্ধ আহম্মদ উল্লাহকে শেষ শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া, বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিবসহ সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

সাবেক প্যানেল মেয়র আহম্মদ উল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার(১৭এপ্রিল) ভোরে রাজধানীর একটি প্রাইভেট মেডিকেলে ইন্তেকাল করেন।