,

দেবিদ্বারে মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের মৃত করম আলী’র ছেলে মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার (১১৬) বছরে বার্ধক্য জনিত কারণে শনিবার রাত ১২টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ………….রাজেউন। মৃত্যুকালে তিনি ৭ মেয়ে ও ১ছেলে সহ অসংখ্যা গুনীজন রেখে গেছেন। তাহার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন।

এদিকে রোববার বিকেল ৫টায় তাহার নিজ বাড়ী গৌরসার সরকার বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

মরহুম আবদুল আজিজ’র জানাজায়, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা’র প্রতিনিধি হিসেবে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার কাজী আবদুস সামাদ, দেবিদ্বার থানার এস আই খালেদ মোশারফ, সাবেক এলাহাবাদ ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. ফুল মিয়া, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ড কাউন্সিলের সমাজ কল্যাণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মো. আবদুল আউয়াল, ক্রীড়া সম্পাদক ও মুক্তিযোদ্ধা মো. ফরিদ মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা অনেকে উপস্থিত ছিলেন।