,

দেবিদ্বারে যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ডোবা থেকে সুমন মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ করেছে থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে প্যান্ট শার্ট পরিহিত ছিল ।

নিহত সুমন মিয়া মুরাদনগর উপজেলার বাইড়া ইউনিয়নের বড় বাড়ির  সৈয়দ আলী ডাক্তারের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশটি পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে। কাল সকালে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।