,

দেবিদ্বারে ৪ জনকে কুপিয়ে হত্যার পর ঘাতক নিজেই জনতার গণপিটুণীতে নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2019
news-image

জামাল উদ্দিন দুলাল/ সাকিব আল হেলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। ঘাতক মোখলেছকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনগণ।

বুধবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে  উপজেলার সুলতান পুর ইউনিয়নের রাধানগরে ৪ জনকে কুপিয়ে করে হত্যা করা হয়।

নিহতরা হলেন , একই গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) , তার ছেলে আবু হানিফ (১২) ও একই বাড়ির নুরল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৬) ও মা মাজেদা বেগম (৫৫) । ঘাতক মোখলেছুর রহমান একজন রিক্সা চালক ছিলেন। তবে সে মানসিক রোগি ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, সকালে রিকসাচালক মোখলেছ (৩৫) রিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে একজন অটোরিক্সা চালকের সাথে কথা কাটাকাটি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে একটি দাঁ নিয়ে বাসা থেকে বের হয়। পরে রাস্তায় বেশ কয়েকজনকে এলোপাথাড়ি কোপানোর ফলে দুইজন মহিলা ও একজন শিশু ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে আরো একজন মহিলার মৃত্যু হয়েছে শুনেছি। ওই সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুণী দিয়ে হত্যা করে। ঘাতক মোখলেছ একজন মানসিক রোগি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।