দেবিদ্বারে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক নেই জোড়াতালির মাধ্যমে চলচ্ছে শিক্ষা কার্যক্রম
মোঃ জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ১০টি কলেজ, ৩৯টি স্কুল এবং ৩২টি মাদ্রাসাসহ মোট ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের কোনো শিক্ষক নেই। ইসলাম শিক্ষা ও সমাজ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষক দিয়ে আইসিটি বিষয়ের মাধ্যমে চলচ্ছে শিক্ষা কার্যক্রম। অনভিজ্ঞ শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে জোড়াতালির ধারণা নিয়ে এবং বাজারে নিষিদ্ধ গাইড (নোট) বই পড়ে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বার্ষিক/অধবার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া ২০১৮ সালে এসএসসি ও এইচ এস সি পরীক্ষায় অংশ নেবে সেই সকল শিক্ষার্থীরা।
সূত্রেজানাযায়, উপজেলার ১৩টি কলেজের মধ্যে ১০টি, ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৯টি,এবং ৩২টি মাদ্রাসায় একটিতেও আইসিটি শিক্ষক নেই। কোন কোন প্রতিষ্ঠানে কম্পিউটার সহ তথ্য প্রযুক্তির সরাঞ্জাম নেই। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের কোনো শিক্ষক নেই, সে সব প্রতিষ্ঠানগুলো মধ্যে কলেজ গুলো হলোঃ- রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ, দুয়ারিয়া এজি মডেল একাডেমী, ধামতী রৌওশন আরা কলেজ, এলাহাবাদ মহাবিদ্যালয়, দেবিদ্বার এস এ সরকারি কলেজ, বড়শালঘর আদর্শ কলেজ, আদর্শ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গঙ্গামন্ডল মডেল কলেজ, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযু্িক্ত কলেজ। স্কুল গুলো হলো- বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়, আবদুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়, র