,

দেবিদ্বার উপজেলা পরিষদ: আ’লীগের প্রার্থী আজাদ ও বিএনপির তারেক মুন্সি

আজকের কুমিল্লা ডট কম :
February 1, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। অপর দিকে বিএনপির প্রার্থী তালিকায় চুড়ান্ত হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি এএফএম তারেক মুন্সি।

সোমবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, এএফএম তারেক মুন্সি আমাদের দলের প্রার্থী, আজ কেন্দ্র থেকে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করা হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি রোববার দেবিদ্বার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩ ফেব্রুয়ারি।