দেবীদ্বারে আওয়ামী লীগ নেতা মনির গ্রেপ্তার
দেবীদ্বারে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মনিরুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. মনিরুল ইসলাম দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেবীদ্বার বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে তার নিজ থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি।











