,

নগরীর কাটাবিলে ভোট কেনার টাকার ভাগ নিয়ে একজন খুন

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকায় কাউন্সিলর প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সহকর্মীরা।
সোমবার (২০ মার্চ) বেলা সোয়া ১১ টায় কাটাবিল এলাকার রাগা বাদশাহর বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার মৃত. আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইফুল বিন জলিলের ভোটের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় হারুন, তানিম,কাজল, জিলানীর সাথে খোরশেদ আলমের কথা কাটাকাটির এক পর্যায়ে খোরশেদ আলমকে লাথি-ঘুসি মেরে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। পরে বিস্তারিত জানাবো।