,

নগরীর কাপ্তানবাজারে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলের ম্যাগাজিনসহ মোঃ মোস্তফা কামাল (৪০) নামে একজন সন্ত্রাসীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব সূত্র।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাপ্তান বাজার এলাকার পাকা রাস্তার মাথার বেড়িবাঁধ সংলগ্ন মৃত. আলী আকাব্বর এর বাড়ি হতে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ মোস্তফা কামাল নগরীর কাপ্তান বাজার এলাকার মৃত. আলী আকাব্বরের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।