বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে চেক প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর  প্রতিনিধি:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে চেক প্রদান করা হয়েছে।

ব্রা‏‏হ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল’র পিতা মুক্তিযোদ্ধা মরহুম সার্জেন্ট মুজিবুর রহমানের তহবিলে জমাকৃত প্রায় ৪ লাখ ৪৮ হাজার টাকা ঈদ উপলক্ষে নবীনগরের অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে ৫ হাজার করে ৮০ জনের মধ্যে চেক আকারে প্রদান করা হয়। ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ উপস্থিত থেকে সকল অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, টু আই সি শামসুল হক, পৌর কমান্ডার ফজলুল করিম, মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক শিশু, মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর ইউসুফ প্রমুখ।