,

নবীনগরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লিফলেট বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার সারাদিনব্যাপী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক (ভিপি) লিটন, হুমায়ুন কবির, ইলিয়াস আলী, অবঃ ওয়াদুদদ, শাহনূর খাঁন আলমগীর, আঃ আউয়াল, হাবীবুর রহমান হেলাল, হাসিবুল হাদিস শাহীন, এম জামাল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।