,

নবীনগরে ‘শিকড়’ -এর নতুন কার্যকরী কমিটি গঠন।। সভাপতি- অলি উল্লাহ, সা. সম্পাদক- রাসেল, সাংগঠ.সম্পাদক দেলোয়ার

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
‘মানবতার কল্যাণে সমৃদ্ধ হোক মনুষত্ব’ -এ শ্লোগান নিয়ে ২০১১ সালে নবীনগরে আত্মপ্রকাশ ঘটেছিল শিকড় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের। সামাজিক অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে সমাজে অবহেলিতদের নিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ সংগঠনের কর্মীরা।

বিগত দুই মেয়াদের সভাপতি মো. শাহনূর খান আলমগীর ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েলের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবীনগর পৌর শহরে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজ এর অফিস কক্ষে সকল সদস্যের উপস্থিতিতে ৪১ সদস্যের সাধারণ পরিষদ গোপন ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে নতুন কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটিতে মোঃ অলি উল্লাহ্কে সভাপতি ও এ.কে.এম রাশেদুল হক রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মীর একমতে দৈনিক আজকের কুমিল্লা’র নবীনগর উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। পরে মিষ্টি বিতরণের মাধ্যমে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন পুরাতন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।