,

নবীনগরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাত্তনা টাকার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রব (৪০) নামে এক যুবক নিহত হয়েছে এবং উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।

শনিবার  উপজেলার নাটঘর ইউনিয়নের উওরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রব ঐ গ্রামের মৃত সাহাবউদ্দিনের ছেলে। তাৎক্ষনিকভাবে আহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাত্তনা টাকা নিয়ে ঐ গ্রামের মৃত আব্দুল হানিফের গোষ্ঠী ও জুনু মিয়ার গোষ্ঠীর সাথে বিরোধ চলছিল। আজ সকালে বিরোধ সমাধানের জন্য বসলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে আব্দুর রব নামে এক যুবক নিহত হয়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নাজির আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।