,

নাঙ্গলকোটে ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে আহত

আজকের কুমিল্লা ডট কম :
March 4, 2018
news-image

কামাল হোসেন জনি, নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে কুপিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা ।

রবিবার (৪ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার নাঙ্গলকোট বাজারের একটি রেস্টুরেন্টে ঢুকে তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত সুমনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। চারদিকে থমথমে পরিবেশ বিরাজ করছে।
নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফ জানান, তার উপর হামলা হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি অনুসন্ধান চলছে।