,

নিউ আলিপুরের ও ব্লকে বৃদ্ধ খুন, রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আজকের কুমিল্লা ডট কম :
August 6, 2017
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নিউ আলিপুরের ও ব্লকে ৮২ বছরের বৃদ্ধ খুনে চাঞ্চল্য। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের মুখে আঘাতের চিহ্ন ছিল। মৃতের নাম মলয় মুখোপাধ্যায়।

ঘটনাস্থলে এসেছে নিউ আলিপুর থানার পুলিশ, রয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা। রয়েছে পুলিশ কুকুরও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠের উদ্দেশ্যেই বৃদ্ধকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, প্রথমে ঘরে ঢুকে তাঁরা দেখতে পান ঘর লন্ডভন্ড, তছনছ অবস্থা আলমারির।

alipore mystery death 1

ও ব্লকের যে দোতলা বাড়িতে মলয় বাবু থাকতেন, সেখানে পিছনের দিকে থাকা তারের জালি কাটা রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, আততায়ীরা প্রথমে সেখান দিয়েই ঢোকার চেষ্টা করেছিল। পরে পিছনের দরজার লক ভেঙে সেখান দিয়েই ভেতরে ঢোকে আততায়ীরা। বাড়ির একতলায় থাকতেন বৃদ্ধ, দোতলায় ছিলেন ছেলে ও ছেলের বউ। কোনও আওয়াজ শুনতে পাননি তাঁরা বলে জানা গিয়েছে।

আজ সকালে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখেন তাঁর দেখভালের দায়িত্বে থাকা এক মহিলা। এর পরই থানায় খবর দেওয়া হয়। বৃদ্ধকে দেখাশোনার দায়িত্বে থাকা ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।