নিমসার বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ
জাহাঙ্গীর আলম ইমরুলঃ
দেশের বৃহত্তম পাইকারী কাঁচাবাজার হিসেবে খ্যাত কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই কাঁচাবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাঁচা সবজি সরবরাহ করা হয়।
এই বাজারের ভূমি নিয়ে বেশ কয়েক বছর ধরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এলাকাবাসির মামল চলমান রয়েছে। এ মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে নিমসার বাজারের উল্লেখিত ভূমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা আছে। এমতাবস্থায় আদালতের নির্দেশনা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ করেছেন ওই মামলার বাদীপক্ষ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারের পূর্বপাশে খালি ভূমি নিয়ে নিমসার গ্রামের আবদুল কাদের, মোস্তাফিজুল ইসলাম ইলিয়াস বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, আবু তাহের চেয়ারম্যান, কামরুজ্জামান, কামরুল হাসান এবং পরিহল পাড়া গ্রামের ফজলুল হক মুন্সি, মনিরুল হক মুন্সি, আবদুল জব্বার মুন্সি, হুমায়ূন কবির মুন্সিবাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় বিবাদী করা হয় কুমিল্লা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, থানা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদার মোকাম ইউনিয়ন ভূমি অফিস।
মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের সিভিল রিভিশন à