,

নির্বিবাদী বাচ্চু ভাই, গেঞ্জাম প্রিয় আমি: আসিফ আকবর

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2018
news-image

বিনোদন ডেস্কঃ

আসিফ আকবর ফেসবুক থেকে নেওয়াঃ আমি উনাকে বিরক্ত করতাম আর উনি সারাক্ষন বলতেন, তুই গোস্বা করিস না, শুধু গান গা, আল্লাহ তোরে ভয়েজ দিসেন,চুপ থাক, সবার সাথে মিলে চল, আর আমি সব শুনে পুরনো প্র্যাক্টিসেই ছিলাম, তিনি আমার পরিবার কে ভালবাসতেন।

অনেক জ্বালাইসি বাচ্চু ভাই, আমার পরিবার কাঁদে আপনার জন্য। আপনি ক্যাডেট পড়ুয়া রণ রুদ্র’র খবর নিতেন সর্বদাই। আপনার জন্য রণ রুদ্র মিতু’র মন ঘন মেঘে আচ্ছাদিত, আর আম্মাকে এতো ভালবাসা দিয়েছেন, উনার দোয়া আপনার জন্য আছেই
আর আমি জ্বালাবোই আপনাকে।

আপনি শিশুদেরও বাচ্চু ভাই।
ভাল থাকুন মহান আল্লাহ্‌র কাছে বাচ্চু ভাই (আমীন)
ভালবাসা অবিরাম