,

পদুয়ার বাজার বিশ্বরোড হতে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 7, 2023
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৪৮২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ জানুয়ারী রাতে কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ আমজাদ (৪০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।