,

পিছিয়ে যাবে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা

আজকের কুমিল্লা ডট কম :
November 25, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার (২৫ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছর যাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা তাদের জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাদের তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই-এক মাস পিছিয়ে যাবে।

এইচএসসি’র ফলের বিষয়ে ডা. দীপু মনি বলেন, করোনার কারণে বাতিল হওয়া এ বছরের এইচএসসির ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এবারের এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।