মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে সম্রাটের শ্রদ্ধা নিবেদন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জামিনে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের জন্য দোয়া করেন তিনি।

এর আগে, বেলা আড়াইটা থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় স্লোগানে স্লোগানে জড়ো হতে শুরু করেন যুবলীগের হাজারো নেতাকর্মী। এসময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’, ‘পঁচাত্তরের খুনিরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘একাত্তরের খুনিরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, কারা তত্ত্বাবধায়নে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল চৌধুরী সম্রাট গত সোমবার রাতে মুক্তি পান। এর আগে, গত ২৩ আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতা জনিত কারণে আরও দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।