মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গভবনে সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায়

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৭, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইমামতিতে নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাগরিবের নামাজে ইমামতি করেছেন। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। ইফতারের পর বঙ্গভবন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করা হয়। ছবিতে দেখা গেছে, সেনাপ্রধান ইমামের দায়িত্ব পালন করছেন, আর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।