মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধু ফোরাম ও বুশরার উদ্যোগে বুড়িচংয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মানবতার ফেরীওয়ালা (বন্ধু ফোরাম) ও বুশরার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের ছিকুটিয়া, গোবিন্দপুর, গারাচো, মজলিশপুর গ্রামে অসহায়দের মাঝে বিনামূলে্য চিকিৎসাসেবা প্রদান করা হয়।

গোবিন্দপুর দ: পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কাজ অনুষ্ঠিত হয়।

এসময় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় ১৬০ জনের, বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা করা হয় ১০০ জনের, বিনামূল্যে প্রেসার মাপা হয় ১০০ জনের এবং বিনামূল্যে এমবিবিএস ডাক্তারের পরামর্শ ও ওষুধ প্রদান করা হয় ৫৫ জনকে।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মো: জুবায়ের আহমেদ । এ সময় নার্স নার্গিস আক্তার, ব্লাড টিম নোমান ও সোহানসহ আরো উপস্থিত ছিলেন মিজান, আক্তার, সুমাইয়া, ইঞ্জি: সাইফুল, মানিক, শরীফ, হাসান, সাগর, সোহাগ, সোহেল।