,

বরুড়ার দেওয়াননগরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, শত শত মানুষ গৃহবন্দি

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান/ সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নং উঃ খোশবাস ইউনিয়নের দেওয়াননগর উঃ পাড়ার ২৫/৩০ টি বাড়ি বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গৃহবন্দি  হয়ে পড়েছে শত শত মানুষ।এ ব্যাপারে ভোক্তভোগী কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন,বগাবাড়ীয়া গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি মৎস্য চাষের জন্য উক্ত এলাকার পানি চলাচলের সকল রাস্তা বন্ধ করে দেওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ৩ নং উঃ খোশবাস ইউনিযনের ৮ নং ওয়ার্ডের ইউ.পি সদস্যে আবদুস ছালাম মিয়াজীর সাথে কথা হলে তিনি জানান,এ ব্যাপারে আমি সমস্যার সমাধানের চেষ্টা করেছি ।আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।