,

বরুড়ায় ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
April 23, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান,বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার ২টি ইউনিয়নে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন । আগামী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল ও ২৩ মে নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন ২টি হলো ভাউকসার ও শাকপুর ইউনিয়ন, যদিও ইউনিয়নগুলোর আরো প্রায় ৭ মাস মেয়াদ রয়েছে। উপজেলা বিএনপির মনোনয়ন বোর্ড কর্তৃক প্রার্থী বাছাই করে ২টি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করেন। ভাউকসার ইউনিয়নে বিএনপির দলীয় প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ মাশরুল হক ও শাকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল খালেক মুন্সি। উপজেলা বিএনপির সভাপতি এড.খায়রুল এনাম খান তৌফিক খবরটি নিশ্চিত করেন ।