,

বরুড়ায় টিএসও ডাঃ নিয়াতুজ্জামানকে ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কিডনি বিশেষজ্ঞ ডাঃ নিয়াতুজ্জামানকে বরুড়া ডিপ্লোমা মেডিকেল এন্ড পল্লী এসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

২০ জুন বুধবার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক উত্তম কুমার ভাওয়াল, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সালেহ উদ্দিন ভূইয়াসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দগন।

এসময় বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিয়াতুজ্জামান বক্তব্যে এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের চিকিৎসা প্রদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সচেতনতাবৃদ্ধি কর্মশালার আয়োজনের কথা জানান এবং নীতিমালা অনুযায়ী সবাইকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন তিনি।