,

বরুড়ায় দুলাল নামক এক লোক নিখোঁজ

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2018
news-image

 

আরিফ আজগরঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় মোঃ দুলাল(৪৮) নামক এক লোকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে নিখোঁজ দুলাল  বরুড়ার আড্ডা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

গত ১৮ই মে (শুক্রবার) বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে নি, সকল আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হলে, দুলালের না যাওয়ার বিষয়টিই নিশ্চিত করে সবাই। দুলালের বিশ্বস্ত সূত্রে জানা গেছে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।