,

বরুড়ায় বিশ্ব এইডস দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
December 1, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
“স্বাস্থ্য আমার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে কুমিল্লার বরুড়ায় ১লা ডিসেম্বর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ডাঃ জামিল হোসেন, ডকটরস কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এমডি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, নির্বাহী পরিচালক আবদুস সালাম, মোঃ সাগর প্রমুখ।
বক্তারা বিশ্ব এইডস দিবস উপলক্ষে গন সচেতনমূলক গুরুত্বপূর্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় ডকটরস কমিউনিটি হসপিটালের সকল স্টাফ অংশগ্রহন করেন।