,

বরুড়ায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2019
news-image

সাকিব আল হেলাল।।
২১শে আগষ্ট বিকাল তিনটায় কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ২১ আগষ্টে নিহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বাহাদুরুজ্জামান বাহাদুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব আঃ হাকিমের ছেলে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. এন.এম.মইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীযুবলীগ আহবায়ক ও শিলমুড়ি দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মজুমদার, বরুড়া পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বরুড়া বাজার ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক জি এস ও ভি পি মোঃ সেলিম জাহাঙ্গীর, ঝলম ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সাবেক ভিপি মোঃ মোবারক হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জোহর আলী।

এ সময় উপস্থিত বক্তারা ২১ আগষ্টে গ্রেনেড হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।