,

বরুড়া ফেয়ার হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় লক্ষিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে “ফ্রেন্ডস ব্লাড ব্যাংক” এর উদ্যোগে বরুড়া ফেয়ার হসপিটালের ব্যবস্থাপনায় বড় লক্ষিপুরসহ আশপাশের একাধিক গ্রামের লোকজনের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফেয়ার হসপিটালের পরিচালক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বরুড়া ফেয়ার হসপিটালের নির্বাহী পরিচালক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার হসপিটালের এমডি সালেহ উদ্দিন ভূইয়া, পরিচালক সাংবাদিক বিএম মহসিন, সাংবাদিক বিল্লাল হোসেন, ফ্রেন্ডস্ ব্লাড ব্যাংকের সভাপতি মাসুদ মিয়াজী, সদস্য তারিকুর রহমান, জাকির হোসেন, হাবিবুল ইসলাম, চায়মন মনির বাবু, শরিফ হোসেন, জাহিদুল ইসলাম, কিশোর কুমার, সাইফুল ইসলাম, আকাশ, বাপ্পি, শান্ত, তুহিন, আরিফ, সজীব প্রমুখ।

সার্বক্ষনিক রোগী দেখেন ডাক্তার কাজী সিহাব উদ্দিন পিয়েল, সাবর্বিক সত্বাবধানে ছিলেন ম্যানেজার আমজাদ হোসেন, প্যাথলজি টেকনিশিয়ান রঞ্জিত দাস, সহকারী সজীব।