,

বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীন বরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2023
news-image

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা গ্রহনের বিকল্প নেই।

তাই পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষা অর্জনে গুরুত্ব দিতে হবে। আর আমরা এখন তথ্য ও প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে বাস করছি। মোবাইল ব্যবহারকে কাজে লাগাতে হবে। কারণ মোবাইলের ছোয়ায় এখন পৃথিবীর সব প্রান্তের সব কিছু জানা যায়। আর মোবাইলের যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগাতে হবে। কিন্তু মোবাইলেরও ক্ষতিকর দিক আছে। তবে আগামীর পৃথিবী হবে তা হবে বিজ্ঞান ভিত্তিক, তা হবে প্রযুক্তি নির্ভর। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রথমে কলেজের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা কলেà