বিএনপিতে খালেদা জিয়া মাইনাস হতে চলেছেন ?
ডেস্ক রিপোর্ট:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে সোমবার জমকালো ওই উদ্বোধনী অনুষ্ঠানের সবকিছু ছাপিয়ে আলোচনায় আসে ব্যানার। বিএনপির প্রায় সব অনুষ্ঠানের ব্যানারে দলের চেয়ারপারসনের ছবি থাকলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনীর ব্যানারে ছিলেন না খালেদা জিয়া। এতে শুধু দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি শোভা পায়। দলের অনেকের মধ্যে তাই শংকা দেখা দিয়েছে- খোদ দলেই কি মাইনাস হতে চলেছেন বেগম খালেদা জিয়া ? যা ওয়ান ইলেভেন সরকারের সময় চেষ্টা করা হয়েছিল।
দলের চেয়ারপারসনের ছবি না থাকায় ওই অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের কেউ কেউ অবাক হন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনকি ব্যানারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানেও দলীয় নেতাকর্মীরা আয়োজক কমিটির কঠোর সমালোচনা করছেন।
ক্ষোভ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এক ফেসবুক স্টেটাসে লেখেন, ‘বদলে যাওয়া এ এক অন্যরকম বিএনপি। সব আছে, সবাই আছে, শুধু নেই বেগম খালেদা জিয়ার ছবি ও নামটি। এই ঘোর দুষ্কালেও অনেকেই ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন উপলক্ষ্যে লেকশোর হোটেলে আয়োজিত এই জাঁকালো অনুষ্ঠানে। তবে বিএনপির আমন্ত্রণ পেয়েও সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা এবং দাওয়াত না পাওয়ায় জামায়াত নেতারা ছিলেন অনুপস্থিত।’
এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান মানেই মুক্তিযুদ্ধের ইতিহাস। বাংলাদেশ মানেই জিয়া। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে শুধু জিয়াকে ফà§