,

বিপুল পরিমানে গাজা ও ইয়াবা উদ্ধার ব্রাহ্মণপাড়ায় তালিকা ভোক্ত শীর্ষ সন্ত্রাসী হেলাল সহ ২জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
December 28, 2017
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম :
তালিকা ভোক্ত শীর্ষ সন্ত্রাসী হেলাল মিয়া সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুইটি অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমানে গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এস আই যুযুৎসু যশ চাকমা, এএস আই হেলাল উদ্দিন ও এএস আই আল আমিন গত ২৭ ডিসেম্বর রাতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও তালিকা ভোক্ত শীর্ষ সন্ত্রাসী হেলা মিয়া (৩৯) কে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে বস্তা ভর্তি ৮০ কেজি গাজা ও ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত হেলাল মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। অপর দিকে একই দিন রাতে উল্যেখিত পুলিশ অফিসার গণ অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এমরান ব্রিক ফিল্ডের সামনের কুমিল্লার টু সালদানদী সড়কের উপর থেে মোঃ সবুজ মিয়া (২৬) নামের অপর আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ৫০ কেজি গাজা ও ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত সবুজ মিয়া একই উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর গ্রামের সরুজ মিয়ার বাড়ীর মোঃ রহমত আলীর ছেলে। এই ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রফতারকৃত হেলাল মিয়া ও সবুজ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এদের মধ্যে হেলাল মিয়া একজন তালিকা ভোক্ত শীর্ষ সন্ত্রাসী।