,

বিরক্ত হয়ে জাতিসংঘ ‘বিএনপিকে ডেকেছে : ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
September 13, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির নালিশে নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ দলটিকে ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক পরিবহনের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি শিকার করবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে জাতিসংঘ ডেকেছে তাতে সরকারের কি? এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। জনগণই আমাদের শক্তি। জাতিসংঘ বিএনপিকে ডাকতে পারে, কথা বলতে পারে কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। তারা জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে অবিরাম নালিশ করেছে তার কারণে জাতিসংঘ ডেকেছে।’

তিনি বলেন, ‘আজ সংসদে উত্থাপন করা হবে নতুন সড়ক পরিবহন আইন।’ চলতি অধিবেশনে এটি পাস হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।