,

বিশ্ব হার্ট দিবসে কুমিল্লায় র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে রোববার সকালে টাউন হল মাঠের মুক্তমঞ্চে আলোচনা সভা শেষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এতে সভাপতিত্ব করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।