বি পি এল-হাল চাল ।। বাজির দানের সেরা ঘোড়ার নাম ক্রিস গেইল
বদরুল হুদা জেনুঃ
বাজির দানের সেরা ঘোড়ার নাম কেন ক্রিস গেইল? ব্যাটিং দানব এই ক্যারিবিয়ান আগ্রাসী রান সংগ্রহকারী। তার দিনে সে যে কত নির্মম ও ভয়ংকর,তা আজ দেখলো মীরপুরে‘র গ্যালারি‘র দর্শকরা। আবহাওয়ার বাঁদরামি ক্রিস গেইলের জন্য ঝরের গতিতে ব্যাটিং সহায়ক হলো।
ধীরগতি‘র উইকেটে খুলনার ১৬৬রান অনেকেই আমরা প্রায় নিরাপদ টার্গেট মনে করেছিলাম।কিন্তু রান ক্ষুদায় বুভুক্ষ গেইল মাএ ৪৫বলে শতরান তুলে রংপুরের জয়কে নিশ্চিত করে।গেইল শেষ পর্যন্ত ৫১ বলে ১২৬রানে অপরাজিত থাকে।

বি পি এল– এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলেও রংপুরের সামনে দাড়াতেই পারলোনা খুলনা টাইটান।আসলে দাড়াতে দেয়নি রানের হায়না গেইল।১৪টি ছক্কার উড়ন্ত ইনিংস খেলে টি টুয়েন্টি ক্রিকেটে ৮০২টি ছক্কার রেকর্ড গড়লেন।
পুরো খেলার অংশ জুড়ে গেইল নাটকিয়তা দর্শকরা উপভোগ করেছেন নির্মল চিত্তে। আজকের জয় রংপুরকে শিরোপা কক্ষপথে দৃঢ় ভাবে টিকিয়ে রাখলো। হয়তো এমন মানসিকতা দলের এখন প্রধান সক্তি। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এমন জয় বেশ কার্যকর।











