বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে অর্থায়নে হত দরিদ্র, বিধবা, প্রতিবন্ধিদের মাঝে ছাগল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২১, ২০২৪
news-image

কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (ইঘঋ) অর্থায়নে হত দরিদ্র, বিধবা, প্রতিবন্ধিদের মাঝে ২টি করে, ছাগল বিতরণ করা হয়। দারিদ্র বিমোচন সংস্থা (পাস) কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবদুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন

দারিদ্র বিমোচন সংস্থা (পাস) কুমিল্লার বুড়িচংয়ের সভাপতি মো. হোসেন মাস্টার ( বিএসসি)। পরিচালনা করেন দারিদ্র বিমোচন সংস্থা (পাস) এর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মেম্বার, মামুনুর রশীদ মেম্বার, নসু মিয়া মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, আমজাদ হোসেন সহ এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার সদর বুড়িচং ও পূর্ণমতি গ্রামের ১৫ জনকে ২ টি করে ৩০ টি ছাগল সুবিধাভোগীদের মাঝে মাথাপিছু ২ টি করে ছাগল বিতরণ করা হয়।