বুড়িচংয়ের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ ভারতীয় নাগরিক আটক
আজকের কুমিল্লা ডট কম :
June 3, 2022
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ও মাদকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, বিনা অনুমতিতে ভারতীয় নাগরিক বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে প্রবেশ করেছে- এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।