,

বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৯ এপ্রিল বুড়িচং থানার নাজিরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের মোঃ সামসুল আলমের ছেলে মোঃ শাহিন আলম(৩৫)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।