বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচং পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার মেয়েটি জানায়, ওই এলাকার শরিফুল ইসলাম (২৮), মো. জামান (২৭) ও হারিজ মিয়া (৩২) পাঁচ মাস আগে তাকে ধর্ষণ করে। স্থানীয়রা জানায়, ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মেয়েটির স্বজনরা টের পেয়ে যান। পরে এলাকায় জানাজানিও হয়ে যায়। যার ফলে এলাকার কিছু অসাধু লোক এক লাখ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরা জানতে পারে।

এক পর্যায়ে মঙ্গলবার (৫ জুন) সকালে এ ঘটনায় জড়িত শরিফুল ইসলাম ও জামানকে আটক করে পুলিশ।