,

ব্যবসায়ী হত্যার বিচারের দাবীতে নবীনগরে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2017
news-image

 

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের ক্ষুদ্র ফল ব্যবসায়ী জামাল খাঁ হত্যার বিচারের দাবীতে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রতনপুর গ্রামের সাধারন মানুষ। বিক্ষোভ মিছিলটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন কর্মসুচী পালন করে। নারী-পুরুষ এক হয়ে মানববন্ধনে অংশ নেয়। এবং একই সুরে সবাই জামাল হত্যার বিচারের দাবি জানায়। মানববন্ধন শেষে রতনপুর বাজার মাঠ প্রাঙ্গনে আবদুল জলিল মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কাজী ফকরুল মেম্বার, শরিফউদ্দিন, মো.সজিব, মো. আইয়ুব, আজিজুল হজ জুয়েল, মো. লিমন, মোসাম্মৎ তাহমিনা মেম্বার, ধন মিয়া মেম্বার প্রমূখ। বক্তরা জামাল খাঁ কোন ডাকাত নয়, রতনপুর বাজারে একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী এবং ভাল মানুষ হিসাবে সু-পরিচিত দাবী করে সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
জানা যায়, গত সোমবার ৩১ জুলাই সে বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগর গ্রামে ওরশ শরিফে যায়। সেখান থেকে রাতে ভেলানগর গ্রামে তার শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করে মঙ্গলবার দুপুরে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে অজ্ঞাতনামা