,

ব্রাহ্মণপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2020
news-image

আনোয়ারুল ইসলামঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে জিরুইন এলাকায় গরীব অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা ছারোয়ার খান। উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউপি সদস্য রমিজ উদ্দিন, মহিলা ইউপি সদস্য তাহমিনা আক্তার তফুরা, মোসলেম উদ্দিন ভূইয়া, আলম খান, জামাল হোসেন, আবু তাহের, স্বোচ্ছাসেবকলীগ নেতা আরশাদ হোসাইন পেয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।