,

ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে ফাঁস দিয়ে ১২ বছরের কিশোরের আত্ম হ ত্যা

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2019
news-image

আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হ  ত্যা করেছে ইয়াছিন নামের (১২) বছরের এক কিশোর।

( ২২ জুলাই) সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের দধিখলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ইয়াছিন চান্দলা দধিখলা গ্রামের মুন্সিবাড়ীর হোসেন মুন্সির ছেলে।

এই ব্যাপারে নিহতের বাবা হোসেন মুন্সি জানান, আমার ছেলে শাকিল মাগরিবের পূর্বে ছাগল আনতে বাড়ির উত্তর দিকের পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখে আমার ছোট ছেলে ইয়াছিন কাপড় ছড়ানোর জি আই তারের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমার ছেলে শাকিল তখন  চিৎকার করিলে আমরা তার  চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা ইয়াছিনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার আমার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করে।